
রঘুনাথগঞ্জ, নিজস্ব সংবাদদাতা: গত ৯ নভেম্বর রঘুনাথগঞ্জের ফুলতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় ৯টি দোকান। এই ঘটনার খবর পেয়েই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান।
সেই সময় তিনি বাইরে থাকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে দেখা করতে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন। পাশাপাশি ফিরে এসে তাঁদের সঙ্গে সাক্ষাতের আশ্বাসও দিয়েছিলেন। এবার সেই প্রতিশ্রুতি রাখলেন সাংসদ।
আজ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন খলিলুর রহমান। অগ্নিকাণ্ডের জেরে যাঁরা ব্যবসা ও জীবিকা নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন, তাঁদের নতুন করে ব্যবসা শুরু করতে এই আর্থিক সহায়তা কিছুটা হলেও কাজে আসবে বলে মনে করা হচ্ছে।
ব্যবসায়ীদের দুর্দিনে পাশে দাঁড়িয়ে তাঁদের ঘুরে দাঁড়ানোর সাহস জোগানোর এই উদ্যোগকে ঘিরে এলাকায় চর্চা শুরু হয়েছে।












Leave a Reply