বেআইনিভাবে নদীর মাটি কাটার অভিযোগে গ্রেপ্তার কালিয়াচক-২ পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ নজরুল ইসলাম।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির ভূমি কর্মদক্ষ গ্রেপ্তার। কালিয়াচক দুই নম্বর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মদক্ষ নজরুল ইসলাম গ্রেপ্তার। তার বিরুদ্ধে বেআইনি ভাবে নদীর মাটিকাটা সহ বেশ কিছু অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতার করেছে মোথাবাড়ি থানার পুলিশ।
নদী থেকে বেআইনি ভাবে মাটি মাটি কেটে নিজের ইটভাটায় নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে নজরুল ইসলাম নামে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্তে নেমে অভিযোগের সত্যতা খুঁজে পান ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে আধিকারিকেরা। এরপরই বেআইনিভাবে নদী থেকে মাটি কাটার লিখিত অভিযোগ মোথাবাড়ি থানায় দায়ের করেন রেভিনিউ অফিসার। এই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতাকে। বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না তীব্র প্রতিক্রিয়া বিজেপির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *