
মালদা, নিজস্ব সংবাদদাতা :- দীর্ঘদিন ধরে যার বিরুদ্ধে আতঙ্ক ছড়ানোর অভিযোগ, এবার সেই আকাশ মণ্ডলকেই হাফপ্যান্ট পরিয়ে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ। বৃহস্পতিবার পুরাতন মালদার সাহাপুর এলাকায় অভিযুক্তকে নিয়ে যায় মালদা থানার পুলিশ। শুধু এলাকায় ঘোরানোই নয়, তার বাড়িতেও তল্লাশি চালানো হয়। পুলিশি তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক।
উল্লেখ্য, চলতি সপ্তাহেই নদিয়ার হরিণঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আকাশ মণ্ডলকে। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস সৃষ্টি, ভিডিও কলের মাধ্যমে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো এবং তোলাবাজি-সহ একাধিক অভিযোগ ছিল। অভিযোগ, তার ভয়ে দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন পুরাতন মালদা থানার সাহাপুর এলাকার বাসিন্দারা। অবশেষে তাকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার এলাকায় নিয়ে যায় পুলিশ। অভিযুক্তকে এভাবে ঘোরানোর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশের এই পদক্ষেপে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরবে বলে মনে করছেন অনেকেই।












Leave a Reply