
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বিএলআরও অফিসে শুক্রবার উপস্থিত হয় বিধানসভার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন কমিটির চেয়ারম্যান তথা রানাঘাটের বিধায়ক অসীম বিশ্বাস, রেজিনগরের বিধায়ক শাখারভ সরকার, কল্যাণীর বিধায়ক অনুপম বিশ্বাস, ডেবরার বিধায়ক শুভাশিস ওম সহ ভূমি দপ্তরের আধিকারিকরা।
এই দিন ডেবরা সহ পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় প্রতিনিধি দলের সঙ্গে ভূমি দপ্তরের আধিকারিকদের। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক অভিযোগ ও তথ্য তুলে ধরেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান অসীম বিশ্বাস।
তাঁর অভিযোগ, ডেবরায় তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয়দের পাট্টা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, খাল, বিল ও জলাশয় যা পেয়েছে, সেগুলিও দখল করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। অসীম বিশ্বাস জানান, ডেবরার বিএলআরও আধিকারিকের কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, প্রায় ৩০০ একর খাস জমি চিহ্নিত করা হয়েছে। আগামী দিনে সেই জমি কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।












Leave a Reply