বানিপুর ২’নম্বর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হয়ে গেল রাখি বন্ধন উৎসব।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – সাঁকরাইল থানা অন্তর্গত বানিপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বানিপুর দুই অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে হয়ে গেল রাখি বন্ধন উৎসব। এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁকরাইল বিধানসভার বিধায়িকা প্রিয়া পাল, পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ন্ত ঘোষ, বানিপুর ২পঞ্চায়েত অঞ্চল সভাপতি ত্রিপুরারী ঘোষ, বানিপুর ২ পঞ্চায়েতে প্রধান রিতা দাস, বানিপুর ২ পঞ্চায়েতে উপপ্রধান তপন দাস (গিরিশ) সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পথ চলতি সমস্ত মানুষকে রাখি পরিয়ে মিষ্টিমুখ করিয়ে ভাতৃত্ব বন্ধন এবং সম্প্রীতি বজায় রাখার প্রয়াস করলেন বানিপুর দু’নম্বর পঞ্চায়েতের সকল কর্মীবৃন্দ। মাননীয় বিধায়িকা সকলে কে ভাতৃত্ববন্ধনে আবদ্ধ করা এবং সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানালেন এই সভা থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *