দিনহাটায় সাতসকালে ঘর থেকে দম্পতির দেহ উদ্ধার, খুনের আশঙ্কায় চাঞ্চল্য।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- সাতসকালে দিনহাটায় দম্পতির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। নিহত ওই দম্পতির নাম চম্পা রায় সুকুমার বর্মন। দিনহাটা হিমঘর সংলগ্ন এলাকায় তাদের বাড়ি। এলাকাবাসীদের বক্তব্য অনুযায়ী রোজকার মতো গতকাল রাতেও তারা খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ছিল। কিন্তু আজ সকাল বেলা তাদের কোন সারা শব্দ না পাওয়ায় বাড়ির লোক সেই দম্পতির মেয়ের বাড়িতে খবর দেয়। মেয়েরা এসে ঘরের দরজা ভেঙে বাবা মায়ের দেহ দেখে পুলিশকে খবর দেয়। দিনহাটা থানার পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতদেহের পাশে বেশ কিছু ধারালো অস্ত্র পাওয়া গিয়েছে। প্রাথমিক অনুমান তাদেরকে খুন করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *