আবারো পুলিশের মানবিকতার জেরে প্রাণ ফিরলো এক ব্যক্তির, খুশির হাওয়া গড়বেতাতে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আবারো পুলিশের মানবিকতার জেরে প্রাণ ফিরলো এক ব্যক্তির, পুলিশের তৎপরতায় প্রাণ ফিরে পেল এক ব্যক্তি। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার অন্তর্গত ঝাড়বনী এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল অর্থাৎ শনিবার রাতে হঠাৎই হুগলি জেলার কোন্নগর থেকে ফোন আসতেই তৎপর হয়ে ওঠে গড়বেতা থানার পুলিশ। জানা গিয়েছে ওই ব্যক্তি হঠাৎই বাথরুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়। ওই ব্যক্তির নাম মানষ রায়। তৎক্ষণাৎ গড়বেতা থানার থানার ভারপ্রাপ্ত অফিসার শুভঙ্কর রায় সহ অন্যান্য পুলিশ কর্মীরা তার বাড়িতে গিয়ে বাড়ির দরজা ভেঙে হৃদরোগে আক্রান্ত মানষকে উদ্ধার করে। তড়িঘড়িত তাকে নিয়ে যাওয়া হয় গড়বেতা গ্রামীণ হাসপাতালে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তবে পুলিশের এই মানবিক চিত্র সামনে আসতেই চর্চায় সমাজসেবী থেকে শুরু করে সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *