পুকুর ভরা কে কেন্দ্র করে গণস্বাক্ষরের ব্যবস্থা করলেন সাঁকরাইল এলাকার পরিবেশপ্রেমী ব্যক্তিগন।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: – ঘটনাটি ঘটেছে সাঁকরাইল থানার অন্তর্গত চতুর্ভুজ কাটি শিকম কলেজ সংলগ্ন এলাকায় পুকুর ভরা কে কেন্দ্র করে সরকারের যত আইন কঠোর হোক না কেন আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অহরহ পুকুর ভরাট চলছে তেমনি নজির দেখা গেল
সূত্রের খবর গত বছর এই পুকুরে প্রতিমা বিসর্জন হয়েছে, এ বছর দেখেন খুব ভরাট হচ্ছে ছাই দিয়ে এমনই জানালেন এলাকার বাসিন্দারা তাদের দাবি শিকম কলেজ কর্তৃপক্ষ এই পুকুর ভরাট করছে ছাই দিয়ে
” পুকুর আমাদের ফিরিয়ে দাও” এই দাবিতে সোচ্চার হয়ে গণ স্বাক্ষরের ব্যবস্থা করলেন সমাজ সচেতন কর্মী শ্যামল দাস, অভিলাষ ঘোষ, রবিন ভট্টাচার্য ,বিধান সামন্ত বাবলু জানা সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকার বাসিন্দারা প্রতিবাদীরা জানালেন প্রশাসনকে খবর দেয়া হয়েছে এবং এই গণসাক্ষ্য নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে যাওয়া হবে কোনমতেই আমরা এই পুকুর কে ভরা ঠোঁটে দেব না। পুকুরকে আগের অবস্থা ফিরিয়ে আনতেই হবে। এই দাবিতে সোচ্চার হলেন সকলে। এখন দেখা এলাকার বাসিন্দাদের মতামত কে মান্যতা দিয়ে এই বুঝে যাওয়া পুকুর আবার নতুন করে সংস্কার করে পুকুরের রূপ দেয়া যায় কিনা। সেই অপেক্ষায় রইলো এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *