দুইটা পাঁচপাড়া হাইস্কুলের পক্ষ থেকে স্কুলে সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে হয়ে গেল পদ যাত্রা।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : দুইল্যা পাঁচপাড়া হাই স্কুলের পক্ষ থেকে একটি পদযাত্রা বার করলেন। স্বাধীনতা ৭৫ তম বর্ষ পূর্তি উপলক্ষে দুইল্যা পাঁচপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক এর নেতৃত্বে পাঁচপাড়া এলাকার ছাত্র ছাত্রীদের নিয়ে ব্যান্ড বাজনা সহকারে জাতীয় পতাকা হাতে এই পদযাত্রা করা হলো। এই পদযাত্রা স্কুলের প্রধান শিক্ষক ছাড়া উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ সমাজসেবী তপন পাল ও এলাকার বিশিষ্টজনেরা ছাত্র ছাত্রীরা সুন্দরভাবে সুসজ্জিত হয়ে সারিবদ্ধভাবে বন্দেমাতারাম এবং জয় হিন্দ ধ্বনি তুলে হাতে পতাকা নিয়ে সারিবদ্ধ ভাবে এগিয়ে চলতে দেখা গেল। এমন মনোরম অপূর্ব দৃশ্য দেখার জন্য এলাকাবাসীরা দুই ধারে মুখিয়ে দাঁড়িয়ে ছিলেন। ব্যান্ড সহযোগে ছাত্র-ছাত্রীদের পদযাত্রা দৃশ্য ধরা পড়লো আমাদের সব খবরের ক্যামেরায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *