সাঁকরাইল থানার মানিকপুর তদন্ত কেন্দ্রর অফিসারের তত্ত্বাবধানে হয়ে গেল জাতীয় পতাকা উত্তোলন থানা প্রাঙ্গনে।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : মানিকপুর তদন্ত কেন্দ্রে শ্রদ্ধার সহিত ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হলো। ৭৫ তম স্বাধীনতা বর্ষ পূর্তিতে মানিপুর তদন্ত কেন্দ্রে ভার প্রাপ্ত অফিসার মানষ কুমার দাস জাতীয় পতাকা থানার মধ্যে উত্তোলন করলেন । জাতীয় পতাকা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন স্যালুটের মাধ্যমে। জাতীয় সংগীত পরিবেশন করলেন সমবেতভাবে থানা সকল পুলিশ কর্মী সহযোগিতায়। জাতীয় পতাকা সারা ভারতবর্ষে সর্বত্র সরকারি প্রতিষ্ঠানে যেমন উত্তোলন করা হয় ঠিক তেমনি শাখা থানা অন্তর্গত মানিকপুর তদন্ত কেন্দ্রে সরকারি নিয়ম মেনে জাতীয় পতাকা তোলা হল। প্রশাসনের পক্ষে জাতীয় পতাকা উত্তোলন করার দৃশ্য ধরা পড়লো আমাদের ক্যামেরায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *