খেলা দিবসে ক্যানিং মহকুমা সাংবাদিক একাদশ বনাম মহকুমা পুলিশ একাদশ ফুটবল টুর্ণামেন্ট।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং –ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক পরেশরাম দাসের উদ্যোগে মঙ্গলবার খেলা দিবস উপলক্ষে ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত হল এক প্রীতি ফুটবল টুর্ণামেন্ট।এদিন ক্যানিং সাংবাদিক একাদশ বনাম ক্যানিং মহকুমা ফুটবল একাদশ অংশ গ্রহণ করে। ফুটবল টুর্ণামেন্টের সূচনা করেন বিধায়ক পরেশরাম দাস।উপস্থিত ছিলেন ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক দিবাকর দাস,ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ,জীবনতলা থানার ওসি সমরেশ ঘোষ,গোসাবা থানার ওসি সৌমেন বিশ্বাস,জীবনতলা থানার ওসি সমরেশ ঘোষ,ট্রাফিক ওসি দেবপ্রসাদ সরদার,জেলা পরিষদ সদস্য সুশীল সরদার,সাংবাদিক সাজাহান সিরাজ,দেবব্রত মন্ডল,বিশ্বজিত পাল,সৌরভ বিশাল,কুতুবুদ্দিন মোল্লা,শান্তনু নস্কর,রাজু দাস সহ অন্যান্য বিশিষ্ট সাংবাদিক গণ। এদিন টুর্ণামেন্টের নির্দিষ্ট সময়ে ক্যানিং সাংবাদিক একাদশ ৫-১ গোলে পরাজিত হয়।এদিন টুর্ণামেন্টে হ্যাট্রিক করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে ক্যানিং মহকুমা পুলিশ একাদশ এর সুজিত সাহা।খেলা শেষে জয়ী ও বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *