নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট আরবান সার্কেলের চারটি প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের হাতে স্কুল ড্রেস তুলে দেওয়া হলো। উল্লেখযোগ্য বিষয় এই স্কুল ড্রেস গুলি তৈরি করেছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, তন্তুজ সংস্থার সাপ্লাই করা কাপড়ে প্রাইমারি স্কুলের স্টুডেন্টদের জন্য এই স্কুল ড্রেস গুলি বানিয়েছে রানাঘাট পুরসভার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। রানাঘাট মানগোবিন্দ প্রাইমারি স্কুল দিয়ে এই প্রকল্পের শুভ সূচনা হয়।উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়,উপ পুর আনন্দ দে সহ রানাঘাট আরবান সার্কেলের আধিকারিক বৃন্দ।এদিন ৩৯২ জন স্টুডেন্টের হাতে দু সেট করে স্কুল ড্রেস তুলে দেওয়া হয়।
রানাঘাট আরবান সার্কেলের চারটি প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের হাতে স্কুল ড্রেস তুলে দেওয়া হলো।












Leave a Reply