গন্ধেশ্বরী নদীর ওপর কাঠের অস্থায়ী সেতু মানুষের স্বার্থে সাময়িক বন্ধ করা হলো।

সুদীপ সেন, বাঁকুড়া:- বঙ্গোপসাগরে গভীর নিম্ন চাপের ফলে রাজ্যের বিভিন্ন জেলার সাথে বাঁকুড়া সহ জেলার বিভিন্ন প্রান্তে তিন, চার দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে।

এর ফলে বাঁকুড়ার গন্ধেস্বরী নদীর ওপর যে অস্থায়ী কাঠের সেতু বাঁকুড়া পৌরসভা দুই পারের মানুষের যোগাযোগ রক্ষার জন্য তৈরি করেছিল তা পারাপার করা বিপজ্জনক বলে মনে করছে।

যাতে মানুষের কোনো ক্ষতি না হয় ,সেই কথা বিবেচনা করে বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে এই সেতু দিয়ে পারাপার সাময়িক বন্ধ করা হলো বলে জানান বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার।
তিনি এও জানান, সেতু টির কিছুটা মেরামত করার ও প্রয়োজন আছে।
জলস্তর কমলে ও মেরামত করা শেষ হলে জনসাধারণের স্বার্থে সেতুটি আবার খুলে দেওয়া হবে।

প্রসঙ্গত এই ভারী বৃষ্টির ফলে সেতুটির অবস্থা কেমন আছে তা পরিদর্শন করতে বের হন তিনি।
তারপর এই সিদ্ধান্ত।

এই সেতু বন্ধ থাকলে স্কুল ছাত্র ছাত্রী সহ অনেক মানুষের বাঁকুড়ার সাথে সংযোগ বিচ্ছিন্ন হবে তাই অতি দ্রুত যাতে এই সেতু খোলার ব্যবস্থা করা হয় সেই বিষয়ে স্থানীয় মানুষজন অভিমত প্রকাশ করেন।

তবু সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে বাঁকুড়া পৌরসভার এই সিদ্ধন্ত কে স্বাগত জানিয়েছেন স্থানীয় মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *