মোদীর জন্মদিনে মানবিক উদ্যোগ, তারাপীঠ মন্দির কমিটির হাতে অ্যাম্বুলেন্স তুলে দিল PNB

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে মানবিক উদ্যোগ তারাপীঠে। সাধারণ মানুষের পরিষেবায় মন্দির কমিটির হাতে অ্যাম্বুলেন্স তুলে দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।
এই বিশেষ উদ্যোগে উপস্থিত ছিলেন রামপুরহাট মহাকুমা শাসক শ্রী রাঠোড় অশ্বিন বাবুসিংহ,এলাকার বিধায়ক ধ্রুব সাহা-সহ মন্দির কমিটি ও ব্যাংক কর্তৃপক্ষের প্রতিনিধিরা। বিধায়ক ধ্রুব সাহা এই উদ্যোগের জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ এবং তারাপীঠ মন্দির কমিটির সভাপতি নিখিল ব্যানার্জি ও সম্পাদক পুলক চ্যাটার্জিকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
ব্যাংকের জোনাল ম্যানেজার সঞ্জীব আগরওয়াল জানান, লভ্যাংশের একটি অংশ সমাজসেবামূলক কাজে ব্যয় করতে পেরে তাঁরা গর্বিত। আগামী দিনে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্যও একই ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বার্থে অতি সামান্য খরচে এই অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হবে। ফলে তারাপীঠ ও আশপাশের এলাকার মানুষের জরুরি পরিষেবায় এই অ্যাম্বুলেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।
ব্যাংকের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মন্দির কমিটির সদস্যরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *