কল্যাণী মহকুমা শাসকের উদ্যোগে উদযাপন হলো অন্নপূর্ণা দিবস ও রক্তদান শিবির!

নদীয়া-কল্যাণী, নিজস্ব সংবাদদাতা:- দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ও সুশাসনের ২৫ বছর পূর্তি উপলক্ষে গোটা রাজ্যের সাথে নদীয়ার কল্যাণী ঋত্বিক সদনে অনুষ্ঠিত হলো অন্নপূর্ণা দিবস ও রক্তদান শিবির।
প্রসঙ্গত রাজ্যে সরকারের উদ্যোগে বিভিন্ন মহকুমা ও ব্লক স্তরে আজ থেকে শুরু হলো সেবা সংকল্প অভিযান।
সেই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সংগঠিত হবে। চলবে ১১ই অক্টোবর পর্যন্ত।
এদিন কল্যাণী, গয়েশপুর,চাকদহ হরিণঘাটা পুর সভা থেকে অন্নপূর্ণা যোজনার উপভোক্তারা অংশগ্রহণ করেন।
তাদের হাতে উপস্থিত অতিথিরা সংশাপত্র তুলে দেন।
বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হরিণঘাটার বিধায়ক অসিম সরকার,চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ , কল্যাণীর অনুপম বিশ্বাস, মহকুমা শাসক নিলাঞ্জন তরফদার, রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিষ কুমার মৌর্য,সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক এবং কল্যাণী মহকুমার পুর প্রশাসক , এছাড়াও বিশিষ্ট সমাজ সেবকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *