পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আর মাত্র হাতেগোনা কয়েক সপ্তাহ বাড়ি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, ইতিমধ্যেই বহু জায়গায় মন্ডপ তৈরীর কাজ শুরু হয়ে গিয়েছে, পাশাপাশি একাধিক জায়গায় শুরু হয়েছে খুঁটিপূজো এবং প্রতিমা তৈরীর কাজ, আর শুক্রবার ছিল জন্মাষ্টমী, এই তিথি ধরে বহু জায়গায় দুর্গমণ্ডবের খুঁটি পূজার পাশাপাশি প্রতিমা তৈরীর মাটির তোলার কাজ সম্পন্ন হয়েছে। সেই মতন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বড়িশা ত্রিনয়না পুজো কমিটির উদ্যোগে মহা ধুমধাম এর সঙ্গে বাঙালির রীতিনীতি মেনে খুঁটিপুজো ও প্রতিমা তৈরীর মাটি তোলার কাজ সম্পন্ন হয়ে গেল মহা ধুমধামের সাথে, জানা গিয়েছে এই বছর প্রথম বর্ষ এই পুজো, সম্পূর্ণ মহিলা পরিচালিত এই পুজোর উদ্যোগ নিয়েছে এলাকার মহিলারা, সহযোগিতা করছে এলাকার পুরুষেরা, আর এই জন্মাষ্টমী তিথি ধরে ঢাক ঢোল বাজিয়ে বৃষ্টিকে মাথায় নিয়ে সম্পন্ন করা হয় খুঁটিপুজো এবং প্রতিমা তৈরীর মাটির সংগ্রহ করার প্রক্রিয়া, এই সম্বন্ধে স্থানীয় এক বাসিন্দা তথা এই পুজোর সহযোগিতা কারি সাধন বেড়া জানান এলাকার মহিলাদের উদ্যোগেই এই পুজোর উদ্যোগ নেওয়া হয়েছে, এই প্রথম বছর তাদের বাজেট ধরা হয়েছে আনুমানিক এক লক্ষ টাকা, পুজোর কটা দিন মহা ধুমধাম এর পুজোর পাশাপাশি বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এলাকার মহিলাদের উদ্যোগে, এমন টাই জানা গিয়েছে মহিলা পরিচালিত পূজা কমিটির তরফ থেকে।
কোলাঘাটের বড়িশা ত্রিনয়না দুর্গা পুজোর খুঁটিপুজো এবং প্রতিমা তৈরীর মাটির সংগ্রহ করার প্রক্রিয়া সম্পন্ন।












Leave a Reply