নবদিগন্ত স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে সাফাই কর্মীদের বস্ত্র বিতরণ।

আবদুল হাই, বাঁকুড়াঃ রবিবার বিষ্ণুপুর ব্লকের ভড়া পঞ্চায়েতের অন্তর্গত ধরমপুর নবদিগন্ত নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বিতীয় বর্ষ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ভড়া কমিউনিটি হলে। এদিনের অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন বিষ্ণুপুর বিধানসভায় মাননীয় বিধায়ক তন্ময় ঘোষ, রাধানগর পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর মনোরঞ্জন নাগ, ভড়ার বিশিষ্ট সমাজসেবী গোরাপদ দে,বলাই চন্দ্র গরাই সহ বিভিন্ন বিশিষ্ট ব্যাক্তিত্বগণ। স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক পাপুন দত্ত জানান, আজ সংস্থার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে মূলত তিন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রক্তদান শিবির,এলাকার কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা এবং সাফাই কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণ।এলাকার মানুষের জন্য আমরা সারাবছরই কিছু না কিছু সমাজ সেবামূলক কর্মসূচি নিয়ে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *