মারিশদা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ঘিরে উত্তপ্ত গোটা এলাকা, ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  রবিবার সকাল থেকেই চলছে পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন। প্রথমের দিকে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চললেও বেলা বাড়ার সাথে সাথে সৃষ্টি হয় চরম অশান্তি।
বিজেপির অভিযোগ তাদের বুথ ভাঙচুর করা হয়েছে, গন্ডগোলের ছবি করতে গেলে মারধরের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের অভিযোগ বিজেপির নাটক করছে। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই বুথে ভোট গ্রহণ হচ্ছে। অপরদিকে সিপিএমের পক্ষ থেকেও অশান্তি সৃষ্টির অভিযোগ করা হয়েছে, এই সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে,পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়ন রয়েছে বিশাল পুলিশ বাহিনী, কার্যত টহল দিতে দেখা গিয়েছে পুলিশকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *