সিপিআইএমের কেউ ‘কালি মাখা জামা পরেনা’, মন্তব্য বিমান বসুর।

আবদুল হাই,বাঁকুড়াঃ ‘আগাপাশতোলা দূর্ণীতিগ্রস্ত দল তৃণমূল’, দাবি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর। রবিবার হিন্দু হাই স্কুলে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাঁকুড়ায় এসেছেন। সেখানেই সাংবাদিকদেকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। একই সঙ্গে তিনি বলেন, শাসক দলের বেআইনী কর্মকাণ্ডের ‘কিছু ধরা পড়েছে, সব ধরা পড়বেনা’। শাসক তৃণমৃল ১৭ জন রাজনৈতিক নেতার ‘আয়ের সঙ্গতিহীন সম্পত্তি’র তালিকা প্রকাশ করেছে। ঐ তালিকায় সিপিআইএমের দুই শীর্ষ নেতার নাম রয়েছে। এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে বিমান বসু বলেন, সিপিআইএমের কেউ ‘কালি মাখা জামা পরেনা’। চিঠি দিক, না হলে গ্রেফতার করা হোক। বামেদের ৩৪ বছরের শাসনকালে কেউ কিছু বলতে পারেনি, এখন এতো বড় কেলেঙ্কারী থেকে বাঁচতে বামেদের নাম করে ‘ফুড়ুং ফাটাং’ করছে বলেই তিনি জানান।

বাইট: বিমান বসু (চেয়ারম্যান, রাজ্য বামফ্রন্ট )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *