পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মোটরবাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত এক,আহত একাধিক,ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের আড়াবাড়ি ৬০ নম্বর জাতীয় সড়কে, স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার বিকেলে মেদিনীপুর থেকে চন্দ্রকোনারোড গামী একটি যাত্রীবাহী বাস আশার পথে আড়াবাড়ি এলাকায় এক উল্টো দিক থেকে আসা মোটর বাইককে ধাক্কা মারে, ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাইক আরোহীর, এরপর নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায় যাত্রীবাহী বাসটি, ঘটনায় আহত হয়েছেন একাধিক বাস যাত্রী,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে, তবে মৃত বাইক আরোহীর নাম ও পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি,ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
মোটরবাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত এক,আহত একাধিক,চাঞ্চল্য আরাবাড়ি এলাকায়।











Leave a Reply