বিশ্ব কর্মা পুজোর শেষ পর্যায়র কাজ চলছে জলপাইগুড়ির পালপাড়াতে।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- রোদ বৃষ্টির খেলাতে আবহাওয়া, মৃৎশিল্পীদের পক্ষে তাই ব্লু ল্যাম্প বা মূর্তি শুকানোর মেশিন ছাড়াই রৌদের মধ্যেই পুরো কাজ শেষ হয়েছে।তাই এই বছর কাজ অনেক টাই এগিয়ে। বিশ্ব কর্মা পুজোর শেষ পর্যায়র কাজ চলছে জলপাইগুড়ির পালপাড়াতে। মৃৎশিল্পীদের কারখানায় এখন বিশ্ব কর্মা ঠাকুরের রং পুরোটাই শেষ হয়েছে। শুধু রয়েছে শাড়ি পড়ানো বাকি। শহরের কয়েকটি মৃৎশিল্পীদের হাতের তৈরি বিভিন্ন গৃহস্থের বাড়ি কি়ংবা প্রতিষ্ঠানের মণ্ডপে যাবার অপেক্ষায় রয়েছে।লাভ তুলনামূলক ভাবেই মোটামুটি আগের কয়েক বছরের থেকে ভালো হবে বলে জানিয়েছেন মৃৎশিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *