বিভিন্ন ইস্যুকে সামনে রেখে আগামীকাল রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়ের কাছে ডেপুটেশন দেওয়া হবে বামফ্রন্টের পক্ষ থেকে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিভিন্ন ইস্যুকে সামনে রেখে আগামীকাল রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়ের কাছে ডেপুটেশন দেওয়া হবে বামফ্রন্টের পক্ষ থেকে। বামেদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে কোভিড পরিস্থিতি পরবর্তী পর্যায়ে অস্বাভাবিক হবে ট্যাক্স বাড়ানো হয়েছে রানাঘাট পুরসভায়।যার অসুবিধার সম্মুখীন রানাঘাটে পুরনাগরিকেরা। এই ট্যাক্স বৃদ্ধি অবিলম্বে কমাতে হবে। বেশ কিছুদিন ধরে রানাঘাট পুরসভার পুরকর্মীরা রানাঘাটের প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য চাইছেন। এই তথ্য কেন চাইছেন সে বিষয়ে আগামীকাল রানাঘাট পুরসভার পুরপ্রধানের কাছে জানতে চাইবেন রানাঘাটের বামফ্রন্ট নেতৃত্ব। এই সমস্ত বেশ কয়েক দফা দাবিতে আগামীকাল বামফ্রন্টের পক্ষ থেকে রানাঘাটে মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হবে। এ বিষয়ে রানাঘাটের বাম নেতৃত্ব আমাদের জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *