পাঁশকুড়ার ধর্মপুর গ্রামের নবভারত ওয়েলফেয়ার সোসাইটির দূর্গোপূজোর উদ্বোধনে প্রশাসনকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:–পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার ধর্মপুর গ্রামের নবভারত ওয়েলফেয়ার সোসাইটির দূর্গোপূজোর উদ্বোধনে এসে একাধিক বিষয় নিয়ে রাজ্য প্রশাসনকে নিশানা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এই দিন তিনি বলেন -“তিন দিন প্যান্ডেল করার পর প্যান্ডেল করার লোক পালিয়ে গিয়েছিল, কারণ তাকে চাপ দেওয়া হয়েছিল। স্ট্রিট লাইট গুলো বন্ধ আসার সময় দেখলাম। প্রশাসনের তরফ থেকে যত রকম বাধা দেওয়ার ততরকম বাঁধা দেওয়ার চেষ্টা করা হয়েছে।যে প্রসাসন পূজোয় বাঁধা দেয়। এক সময় ঋষিমনিরা যোগ্য করত আর রাক্ষসরা মাংস এনে বাঁধা দেওয়ার চেষ্টা করতো।এখন দেখতে পাচ্ছি সেই রাক্ষসরা ফিরে এসেছে।যারা পূজো বন্ধ করার চেষ্টা করছে। এই রাক্ষসদের আমাদের আর্য বানাতে হবে। চিন্তা নেই সময় এসে গেছে খুব তাড়াতাড়ি তাদের আর্য বানাবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *