হাতির মৃত্যু হল ঝাড়গ্রামে।

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:– ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের তিন নম্বর বড়খাঁকড়ি গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর এলাকায় পূর্ণবয়স্ক একটি হাতির মৃত্যু। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই গ্রামপাঞ্চায়েত এর বিড়িবাড়িয়া জঙ্গল লাগুয়া রঘুনাথপুর এলাকার চাষের জমিতে পূর্ণবয়স্ক হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পায়। এরপর স্থানীয় বাসিন্দারা বিষয়টি ফোন করে স্থানীয় বন দপ্তরকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতর এর আধিকারিকরা। তবে কি কারণে ওই হাতির মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। বনদপ্তরের পক্ষ থেকে মৃত হাতিটির ময়নাতদন্ত করা হবে, তারপর কি কারণে ওই হাতির মৃত্যু হয়েছে তা জানা যাবে বলে বন দফতর এর আধিকারিক জানান। তবে হাতির মৃত্যুকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জঙ্গলমহলে হাতির তাণ্ডবে ফসল ঘরবাড়ির ক্ষতি হয় এবং প্রাণ হানির ঘটনা ঘটে। তা সত্ত্বেও জঙ্গলমহলের মানুষ হাতি ঠাকুরকে দেবতা হিসেবে পূজা করে। তাই ওই হাতির মৃত্যুকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল দেখা দিয়েছে নয়াগ্রাম ব্লকের বিড়িবাড়িয়া জঙ্গল সংলগ্ন রঘুনাথপুর এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *