কংগ্রেসের নতুন সভাপতিকে স্বাগত জানালেন রানাঘাট শহর কংগ্রেসের সভাপতি সমীর কুমার বসু।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- জাতীয় কংগ্রেসের নতুন সভাপতি হলেন দলিত নেতা মল্লিকা অর্জুন খারগে। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মধ্য দিয়ে তিনি শশী থারুরকে হারিয়ে কংগ্রেসের নতুন সভাপতি হন। কংগ্রেসের নতুন সভাপতিকে স্বাগত জানালেন রানাঘাট শহর কংগ্রেসের সভাপতি সমীর কুমার বসু। একই সঙ্গে তিনি বলেন গণতান্ত্রিক পদ্ধতি মেনেই কংগ্রেস দলটি চলে।একইরকম ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে কংগ্রেস দেশ চালাতো। একই সঙ্গে তিনি বলেন রাজ্য ও দেশে এক প্রকার একনায়কতন্ত্র চলছে। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন আগামী দিনে ভারতের প্রধানমন্ত্রী হবে রাহুল গান্ধী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *