জেলা জুড়ে আইনের শাসন প্রতিষ্ঠা ও নারী নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে কোচবিহার পুলিশ সুপারের দপ্তরে বামপন্থী দলগুলির ডেপুটেশন।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-জেলা জুড়ে আইনের শাসন প্রতিষ্ঠা, নারী নিরাপত্তা সুনিশ্চিত করা, রাজনৈতিক হিংসা বন্ধ এবং SIR প্রক্রিয়ায় বাদ পড়া বৈধ ভোটারদের প্রশাসনিক হয়রানি বন্ধের দাবিতে শুক্রবার কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরে ডেপুটেশন দিল বামপন্থী দলসমূহ।

বামপন্থী দলসমূহের পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে জমা দেওয়া স্মারকলিপিতে জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাধারণ মানুষের জীবন-জীবিকা, নারী নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, জেলার বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হিংসা, আক্রমণ, ভাঙচুর, হুমকি এবং সাধারণ মানুষের উপর নানা ধরনের চাপ সৃষ্টির ঘটনা ঘটছে। এর ফলে জেলার শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।ডেপুটেশনে বিশেষভাবে দিনহাটার অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মেরে গর্ভস্থ সন্তান নষ্ট করার অভিযোগ এবং এক মহিলার সঙ্গে নৃশংসতার ঘটনার প্রসঙ্গ তুলে অপরাধীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি দিনহাটায় SFI কর্মীদের উপর হামলা এবং DYFI-এর কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাতেও নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।স্মারকলিপিতে মোট ১০ দফা দাবির কথা উল্লেখ করা হয়েছে। দাবিগুলির মধ্যে রয়েছে—
বামপন্থী দলসমূহের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বিষয়গুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। একই সঙ্গে জেলায় শান্তি, সম্প্রীতি, নারী নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য কার্যকর প্রশাসনিক উদ্যোগ গ্রহণের আবেদন জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *