
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: লেকটাউনের মনসা মন্দিরের সামনে ঘটল দুর্ঘটনা। আচমকাই রাস্তার ধারে থাকা একটি বহু পুরনো গাছ ভেঙে পড়ল চলন্ত চারচাকা গাড়ির উপর। গাছের নিচে চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। এই ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক।
জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গাড়ির ভিতরে চালক-সহ আরও এক যাত্রী ছিলেন। আচমকা গাছটি গাড়ির উপর ভেঙে পড়ায় তাঁরা বিপদের মুখে পড়েন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, গত দু’দিন ধরে কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকায় একটানা বৃষ্টি চলছে। টানা বৃষ্টির কারণেই গাছটি দুর্বল হয়ে ভেঙে পড়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও গাছ ভেঙে পড়ার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মী ও দমকল বাহিনী। তাঁরা গাছের ভাঙা অংশ এবং বিদ্যুতের তার সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেন। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য এলাকায় যান চলাচল ও স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত হয়।












Leave a Reply