দক্ষিণ ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- গঙ্গাসাগর ভ্রমণের পরিকল্পনা করছেন? কপিল মুনির আশ্রম দর্শনের পাশাপাশি নিশ্চিন্তে রাত কাটাতে পারেন পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধীন রাজ্য যুব আবাসে। সাশ্রয়ী ভাড়ায় থাকা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ এবং অতিথিপরায়ণ কর্মীদের ব্যবহারে পর্যটকদের কাছে এটি হতে পারে একটি ভালো থাকার ঠিকানা।
কপিল মুনির আশ্রম থেকে মাত্র দু’মিনিটের হাঁটা পথেই এই যুব আবাস। অন্যদিকে, স্নানের ঘাটও রয়েছে মাত্র এক মিনিটের দূরত্বে। ফলে আশ্রম দর্শন কিংবা গঙ্গাসাগরে পুণ্যস্নানের জন্য যাতায়াত করা বেশ সুবিধাজনক।
রাজ্য যুব আবাসের ঘরভাড়া:
- ডরমিটরি: ২০০ টাকা
- নন-এসি ডাবল বেডরুম: ৮০০ টাকা
- এসি ডাবল বেডরুম: ১,০৫০ টাকা
- এসি ট্রিপল বেডরুম: ১,২০০ টাকা
উল্লেখ্য, উল্লিখিত ভাড়ার সঙ্গে প্রযোজ্য কর অতিরিক্ত।
যুব আবাসে অনলাইনের মাধ্যমে বুকিং করার সুবিধা রয়েছে। মনোরম পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্ন ঘর এবং কর্মীদের আন্তরিক আতিথেয়তা ভ্রমণের অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তুলতে পারে। বিশেষ করে রাতের মায়াবী পরিবেশ গঙ্গাসাগর ভ্রমণে যোগ করতে পারে এক অন্যরকম অনুভূতি।
তাই গঙ্গাসাগর ঘুরতে গেলে থাকার ব্যবস্থা নিয়ে অযথা চিন্তা না করে রাজ্য যুব আবাসের অনলাইন বুকিংয়ের সুযোগ নিতে পারেন।













Leave a Reply