তৃণমূল কংগ্রেসের নদীয়ার দক্ষিণ সাংগঠনিক জেলার বিজয় সম্মেলনী আজ আয়োজিত হল রানাঘাট নজরুল মঞ্চে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল কংগ্রেসের নদীয়ার দক্ষিণ সাংগঠনিক জেলার বিজয় সম্মেলনী আজ আয়োজিত হল রানাঘাট নজরুল মঞ্চে। এদিনের এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন এই জেলার তৃণমূলের সভাপতি দেবাশীষ গাঙ্গুলী। এছাড়া উপস্থিত ছিলেন নদিয়া জেলার তৃণমূল নেতৃত্ব। এদিনের এই সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তৃণমূল নেতৃত্ব। ব্যাপক সমালোচনা করা হয় রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। একইসঙ্গে একদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান আগামী দিনে কিভাবে পঞ্চায়েত নির্বাচনে রূপরেখা ঠিক করবে তৃণমূল কংগ্রেস। চলুন চলে যাক এ বিষয়ে কি বললেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *