৩৯ তম বর্ষে পদার্পণ করলো রানাঘাটের ২৩ বিঘা গোল্ডেন স্টার ক্লাবের পুজো।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট এক নম্বর ব্লকের চক কৃষ্ণপুরের ২৩ বিঘা গোল্ডেন স্টার ক্লাবের ব্যবস্থাপনায় এবারও সারম্বরে পূজিত হলেন মাকালী। এই জায়গার নামের জন্য এখানকার মাকালী উচ্চতাও হয় ২৩হাত। ৩৯ তম বর্ষে এই পুজো পদার্পণ করলো। নদীয়া জেলার মধ্যে অন্যতম বড় কালী প্রতিমা হয় এই ২৩ বিঘায়। রানাঘাট ও রানাঘাট পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের মানুষরা ২৩হাত কালী দেখতে ভিড় জমায় চক কৃষ্ণপুরে। কালী পুজো উপলক্ষে এখানে আয়োজিত হয় বিভিন্ন অনুষ্ঠান। প্রথাগতভাবে এত বড় কালী প্রতিমা বিসর্জন দেওয়া হয় না তাই জন্য অন্য পদ্ধতি অবলম্বন করে উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *