শান্তিপুর নৃসিংহপুর রাজ্য সড়কের পথ অবরোধ করে বিক্ষোভ জমি দাতাদের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শান্তিপুর নৃসিংহপুর রাজ্য সড়কের পথ অবরোধ করে বিক্ষোভ জমি দাতাদের। ভাগীরথী নদীতে সেতু নির্মাণের জন্য জমি অধিক গ্রহণের ক্ষেত্রে দুই ধরনের  অবরোধ করেন তারা। তাদের দাবি, বেশ কিছুদিন আগে কালনা শান্তিপুর নতুন সেতু নির্মাণের জন্য সরকারের পক্ষ থেকে শান্তিপুর থানার নৃসিংহপুর এলাকায় জমি অধিগ্রহণ করা হয়েছিল। সেই জমি অধিগ্রহণের পর জমিদাতাদের একাংশ সঠিক মূল্য পায় নি। একই জমির জন্য পৃথক পৃথক অর্থ বরাদ্দ হওয়ায় প্রতিবাদে বিক্ষোভ দেখান তারা। তাই সরকারের পক্ষ থেকে একই জমির জন্য দাতাদের যেন একই পরিমাণে অর্থ বরাদ্দ হয় তার দাবিতে তাদের এই পথ অবরোধ। ঘটনা স্থলে যায় শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *