পতিতালয়ে ভাইফোঁটা নিলেন কয়েকজন যুবক।

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৭ অক্টোবর: – পতিতালয়ে ভাইফোঁটা নিলেন কয়েকজন যুবক।
সমাজের উঁচু মহলের লোকেদের কাছে স্থান নেই। সমাজে তাঁদের স্থান ফিরিয়ে দিতে দুর্বার সমন্বয় মহিলা কমিতির সদস্যদের সঙ্গে ভাইফোঁটা উদযাপন মালদার ভাইদের। বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের হংসগিরি লেনে ভাইফোঁটা নিলেন মালদার কয়েকজন যুবক। ফোঁটা দিয়ে ভাইদের দীর্ঘায়ু কামনা করেন বোনেরাও। এক যুবক জানান, গত পাঁচ বছর ধরে তারা এই আয়োজন করে আসছেন। তাদের সমাজে জায়গা করে দিতে তাদের এই উদ্যোগ।এবিষয়ে সংস্থা এক যুবক বলেন গত ৫ বছর ধরে একটি সংস্থার পক্ষ থেকে ভাইফোঁটার আয়োজন করা হয়। তারাও ভাইদের ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *