রাসবিহারী হালদারের জন্মদিনের স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের পুনরায় সভাপতি হয়েছেন রাসবিহারী হালদার। যেমন দক্ষ সংগঠক তেমনি মাটির মানুষ। যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে পূর্ব বর্ধমান জেলার যুবর আইকন হিসেবে পরিচিত রাসবিহারী হালদার। সেই পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদারের শুভ জন্মদিন। সেই উপলক্ষে মিরছোবা ইয়ং স্টার ক্লাবের পক্ষ থেকে জেলার যুব সভাপতি রাসবিহারী হালদারের জন্মদিনের স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়। এদিন এই শিবিরে যোগদান দিতে এসে জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার তার স্বর্গীয় পিতা শিশির হালদারের মূর্তিতে মাল্য দান করেন। আজ এই রক্তদান শিবিরে পুরুষদের পাশাপাশি মহিলারা রক্তদান করছেন এবং ১২০ জন রক্তদাতা এই রক্ত দান করবেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ও ক্যামেরী ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হচ্ছে। মিরছোবা ইয়াংস্টার ক্লাবের সদস্য শেখ আতর আলী বলেন, জেলার যুব সভাপতি রাসবিহারী হালদারের জন্মদিন উপলক্ষে আমাদের এই স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। আজ ১২০ জনের উপর রক্ত দাতা এই রক্তদান শিবিরে তাদের নিজস্ব রক্ত দান করবেন। পাশাপাশি এই রক্তদান শিবির উপস্থিত ছিলেন বর্ধমান শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস সহ ক্লাবের সমস্ত সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *