দলগাঁও রেঞ্জের অধীন বনবস্তি এলাকায় বিদুৎস্পৃষ্ট হয়ে হাতি মৃত্যু রুখতে প্রচার শুরু করেছে বন দপ্তর।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দলগাঁও রেঞ্জের অধীন বনবস্তি এলাকায় বিদুৎস্পৃষ্ট হয়ে হাতি মৃত্যু রুখতে প্রচার শুরু করেছে বন দপ্তর। মঙ্গলবার বনদপ্তরের ওই রেঞ্জের তরফে এই প্রচার চালানো হয়। জমিতে বিদ্যুৎ সংযোগ না করার ব্যাপারে এদিন বনবস্তির বাসিন্দাদের সচেতন করা হয়। সেই সঙ্গে নির্দেশ অমান্য করলে আইনি পদক্ষেপ করা হবে বলে এদিন বাসিন্দাদের সতর্কও করেছে বন দপ্তর। এদিন ফালাকাটা ব্লকের তাসাটি দলগাঁও সহ বেশ কিছু এলাকায় এই প্রচার চালানো হয় বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *