অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পেল পণ্যবাহী গাড়ি।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- তিস্তার খাঁদে পড়তে পড়তে বেঁচে গেলো ময়দা বোঝাই লরি। শনিবার ভোরের নাগাদ জলপাইগুড়ি তিস্তা সেতুর উপর হঠাৎই সামনের টায়ার বাস্ট হয়ে রাস্তার উপরেই দুমড়েমুচড়ে পরে ময়দা বোঝায় গাড়ি। গাড়িতে আসাম যাবার সময় জলপাইগুড়ির তিস্তা ব্রিজের ওপর আচমকাই সামনের চাকা ফেটে গিয়ে গাড়িটি উল্টেগিয়ে ব্রিজের রিলিঙ্গে আটকে যায়। গাড়ির চালক জানান পুলিশ সাথে সাথে আসায় কোন মাল লুট হয়নি। দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *