হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বড়ল বাজারে কংগ্রেসের মিছিল এবং পথসভা।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বড়ল বাজারে কংগ্রেসের মিছিল এবং পথসভা ছিল। সেই পথ সভাতেই উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা মোহাম্মদ রাকিব। মোহাম্মদ রাকিবের উপস্থিতির কথা খবর পান পার্শ্ববর্তী ডাঙ্গিলা গ্রামের বাসিন্দা সাইনুল হক এবং তার স্ত্রী সেমো বিবি। রবিবার তারা গিয়ে চড়াও হন এবং মোহাম্মদ রাকিবকে গণধোলাই দেন কাটমানি নেওয়ার অভিযোগে। অভিযোগ মোহাম্মদ রাকিব ৩ বছর আগে সরকারি মিনি পাম্প সেট পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা নিয়েছিল। চায়ের দোকানি সাইনুল হক নিজেদের পাঁচ কাঠা জমি বিক্রি করে সেই টাকা দেয় মোহাম্মদ রাকিবকে। কিন্তু তিন বছর অতিক্রান্ত হলেও তারা পায়নি মিনি পাম্প সেট।তাই বড়োল বাজারে কংগ্রেসের পথ সভাতে তার উপস্থিতির কথা জানতে পেরেই সেখানে ছুটে যান। সেখানেই গণধোলাই দেওয়া হয় মোহাম্মদ রাকিবকে। ধাক্কাধাক্কিতে আহত হয়েছেন সাইনুল হকও। সমগ্র ঘটনায় নিজের কোন প্রতিক্রিয়া দিতে চাননি মোহাম্মদ রাকিব। ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পঞ্চায়েত সদস্য ছিলেন এই মোহাম্মদ রাকিব। ব্লক কংগ্রেস নেতৃত্ব বিষয়টি জানেন না বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। পাল্টা তৃণমূলের দিকে আঙ্গুল তুলেছেন অভিযোগের। এদিকে সমগ্র বিষয় নিয়ে কংগ্রেসকে কার্যত তুলাধনা করতে দেরি করে জেলা তৃণমূল। গোটা ঘটনাকে ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানোতোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *