ধর্মীয় অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করলো ফালাকাটা ব্লকের ভৈরবহাটের একটি মাদ্রাসা কমিটি।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ধর্মীয় অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করলো ফালাকাটা ব্লকের ভৈরবহাটের একটি মাদ্রাসা কমিটি। জানা গিয়েছে, ওই মাদ্রাসা কমিটির উদ্যোগে এবং ব্লাড ডোনার অর্গানাইজেশন ফালাকাটা শাখার সহযোগিতায় মাদ্রাসা প্রাঙ্গণে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় শিবির।এদিনের শিবিরে ফালাকাটা ব্লাড ব্যাংকের সহায়তায় মোট ২০ ইউনিট রক্ত সংগৃহীত হয় বলে খবর। এদিনের শিবিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই রক্তদান এগিয়ে আসেন বলে আয়োজক কমিটির যুগ্ম সম্পাদক রেজাউল করিম জানান।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী সুভাষ রায় সহ অনেকেই।এদিন রক্তদান শিবির ছাড়াও রাতে অনুষ্ঠিত হবে ধর্মীয় জলসা বলে আয়োজক কমিটি সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *