প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি খুঁজতে পাহাড়পুর অঞ্চলে সার্ভে এবার ভি আর পি দের হাতে।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সম্প্রতি আসা এবং আই সি ডি এস কর্মীদের গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনার সঠিক উপভোক্তা কে খুঁজে বার করার দায়িত্ব দিয়ে ছিলো জেলা প্রশাসন। তবে এই নিয়ে ইতিমধ্যেই তৃণমূলের একটি অংশের মধ্যে থেকে গ্রামে গ্রামে আসা কর্মীদের এই কাজে বাধা দেবার অভিযোগে উত্তাল রাজ্য।
এবার জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ন্যায্যে উপভোক্তা দের চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হলো ভিলেজ রিসোর্স পার্সন দের হাতে।
এই প্রসঙ্গে পাহাড়পুর অঞ্চলের ভি আর পি প্রিয়া রথ অবশ্য আসা এবং আই সি ডি এস কর্মীদের ওপর অভিযোগের তীর ছুড়ে বলেন, ওনারা বলছেন আমরাদের কাজ নাকি সঠিক এবং দুর্নীতিমুক্ত হচ্ছে না,
এমন অবস্থায় তাহলে আমাদের পক্ষেও প্রধানমন্ত্রী আবাস যোজনার সঠিক উপভোক্তাদের খুঁজে বার করার কাজ বন্ধ করে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *