আলিপুরদুয়ার চৌপথি এলাকায় রিলে অনশনে বসলেন আলিপুরদুয়ার জেলা যুব কংগ্রেস কমিটি।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার চৌপথি এলাকায় রিলে অনশনে বসলেন আলিপুরদুয়ার জেলা যুব কংগ্রেস কমিটি। আলিপুরদুয়ার জেলা হাসপাতালের দালাল রাজ বন্ধ,পূর্নাঙ্গ জেলা হাসপাতালের পরিষেবা চালু,সমস্ত বিভাগে ডাক্তার নিয়োগ সহ মোট ১২ দফা দাবি নিয়ে আলিপুরদুয়ার চৌপথি এলাকায় আলিপুরদুয়ার জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে বুধবার সকাল ১১টায় রিলে অনশনে বসলেন জেলা যুব কংগ্রেসের নেতৃত্বরা। জানা গিয়েছে, সকাল ১১ টা থেকে বিকেল চারটা পর্যন্ত তিন দিন এই রিলে অনশন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *