বড়দিনের প্রস্তুতি চলছে ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের মিশন লাইনে।।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আগামীকাল বড়দিন। বড়দিনের প্রস্তুতি চলছে ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের মিশন লাইনে। প্রতিবছরই তাসাটি চা বাগান মিশন লাইনের গির্জায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় ও বিভিন্ন এলাকার মানুষেরা ওই অনুষ্ঠানে শামিল হন। মূল উৎসব ২৫ শে ডিসেম্বর হলেও উৎসবের মেজাজ থাকে সপ্তাহ জুড়েই। শনিবার সকাল থেকে অনুষ্ঠানের আয়োজনের তোড়জোড় শুরু হয়েছে। গির্জা সাজিয়ে তোলার কাজও শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে বড়দিন উপলক্ষ্যে সাজোসাজো রব তাসাটি চা বাগান জুড়ে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *