নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ২৫ ডিসেম্বর, অর্থাৎ বড়দিনের উৎসব অভিনভ ভাবে পালিত হল আলিপুরদুয়ারের বীরপাড়া মাদারিহাট ব্লকের বীরপাড়া শহরে। শনিবার সন্ধ্যায় কেক কেটে প্রচুর পথচলতি মানুষের মুখে কেক তুলে দিয়ে উদযাপন করা হল বড়দিন। সংশ্লিষ্ট ব্লকের বীরপাড়া পুরানো বাস স্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হল এক অভিনব বড়দিন। নাচে গানে এলাকার কচিকাঁচাদের পালিত নিয়ে হল বড়দিন উৎসব। উৎসব মানেই তো মিষ্টিমুখ আর বড়দিনের মিষ্টিমুখ মানে কেক। এলাকার মানুষদের একটু আনন্দ দিতেই এই উদ্যোগ বলে জানা যায়।
বড়দিনের উৎসব অভিনব ভাবে পালিত হল আলিপুরদুয়ারের বীরপাড়া মাদারিহাট ব্লকের বীরপাড়া শহরে।












Leave a Reply