নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ২৪ শে ডিসেম্বর রাত১২ টার সময় তথা ২৫ শে ডিসেম্বর বড় দিনের পুন্য লগ্নে সারা শহর তখন ঘুমে আচ্ছন্ন তখন আলিপুরদুয়ারের ফালাকাটা শহরের বিভিন্ন প্রান্তে ছুটে বেরিয়ে প্রায় ৩০ জন দুঃস্থদের হাতে শীত বস্ত্র তুলে দিলো ফালাকাটা ব্লক কংগ্রেস। ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সহ-সভাপতি মৃন্ময় সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সোস্যাল মিডিয়া সেলের চেয়ারম্যান সন্দীপ বোস ছিলেন আলিপুরদুয়ার জেলা যুব কংগ্রেস সাধারণ সম্পাদক রাজু সাহা, ফালাকাটা ব্লক কংগ্রেস সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শ্যামল সুত্রধর, আই এন টি ইউ সি সভাপতি বুদ্ধ দেব ঘোষ প্রমুখ।
আলিপুরদুয়ারের ফালাকাটা শহরের বিভিন্ন প্রান্তে ছুটে বেরিয়ে প্রায় ৩০ জন দুঃস্থদের হাতে শীত বস্ত্র তুলে দিলো ফালাকাটা ব্লক কংগ্রেস।












Leave a Reply