দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আরএসপি বর্ষীয়ান নেতা তথা আর এসপি রাজ্য কমিটির সদস্য বিমল সরকার ২০১৯ সালে লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন আরে স্পিড প্রার্থী হিসেবে। তার শারীরিক অবনতির কথা শুনে বিজেপি রাজ্য সভাপতি ও বিজেপি বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার সৌজন্যমূলক সাক্ষাতে তার বাড়িতে উপস্থিত হন সন্ধ্যেবেলায়। তারপরেই চলে চায়ের আসর এবং আলোচনা। এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলেই আখ্যা দিয়েছেন এখানে রাজনৈতিক কোন আলোচনা হয়নি বলেই তারা জানিয়েছেন বিমল সরকার। জানান বালুরঘাট আগা গোড়ায় সাংস্কৃতিক শহর হিসেবে পরিচিত সৌজন্য মূলক সাক্ষাৎ একে অপরের খোঁজখবর নেওয়ার শহর এখানে কোন রাজনৈতিক বিষয় নেই। একইভাবে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিখাদ সৌজন্যমূলক সাক্ষাৎকার বলেছেন। তিনি জানিয়েছেন যে বিমল বাবু অসুস্থতার কথা জানতে পেরেই তার সাথে সাক্ষাৎ করতে আসা এখানে রাজনৈতিক কোন কিছু নেই।
আসুস্থ আরএসপি বর্ষীয়ান নেতা বিমল সরকার এর সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার।












Leave a Reply