দরিদ্র আর্ত মানুষের আর যাতে করোনা কবলে না পড়ে সেই উদ্দেশ্যে বালুরঘাটে সচেতনতা শিবির।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- “জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর” এই আপ্ত বাক্যটিকে পাথেয় করে বালুরঘাটের সবজি এটিএম করোনা কাল থেকেই দরিদ্র আর্ত মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে সারা বিশ্বেই চীনের কারণে আবার করোনার ভ্রূকুটি। এর মত অবস্থায় আবার পথে সবজি এটিএম। দরিদ্র আর্ত মানুষের আর যাতে করোনা কবলে না পড়ে সেই উদ্দেশ্যে বালুরঘাটে সচেতনতা শিবির করল সবজি এটিএম পাশাপাশি তারা দরিদ্র মানুষের হাতে তুলে দেয় শীতবস্ত্র। পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাসিম, চিকিৎসক সৌমেন চৌধুরী, পলাশ সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা বালুরঘাট টোটালি মোড়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *