পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পরম বৈষ্ণব সাধক উদ্ধারণ দত্তের আবির্ভাব তিথিকে কেন্দ্র করে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার কেতুগ্রাম-২ নম্বর ব্লকের সীতাহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উদ্ধারণপুর মেলার মাঠে প্রতিবছর অনুষ্ঠিত হয় প্রাচীন এই উত্তরান্তির মেলার।
প্রতিবছরই ১লা মাঘ থেকে কেতুগ্রামের উদ্ধারণপুরে ভাগীরথীর পশ্চিম তীরে বাউল ও লোক উৎসবের এই উত্তরান্তির মেলা চলে সাতদিন ব্যাপি। মেলার এই কটাদিন বাউল, কীর্তনগান, যাত্রাগান, অর্কেস্ট্রা, নৃত্যানুষ্ঠান সহ হরেক রকমের বিচিত্রা অনুষ্ঠানে জমে ওঠে মেলার মাঠ। মেলার বিক্রেতারা হরেক রকমের পসড়া সাজিয়ে প্রাচীন এই মেলায় বসেন ভালো বিক্রির আশায়।
এই বছর মকর সংক্রান্তীর পূর্ণ্য তিথিতে সীতাহাটি গ্রাম পঞ্চায়েতের আয়োজনে উত্তরান্তির মেলার শুভ উদ্বোধন করেন কেতুগ্রাম বিধানসভার বিধায়ক সেখ শাহনাওয়াজ। এছাড়াও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেতুগ্রাম থানার আইসি সুমন চ্যাটার্জী, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিকাশ মজুমদার, কেতুগ্রাম-২ নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী সুস্মিতা ঘোষ ব্যানার্জী, সীতাহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশ বিশ্বাস সহ আরও বিশিষ্ট জনেরা।
মেলার অনুষ্ঠান মঞ্চে মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মাধ্যমে উত্তরান্তির মেলার শুভ সূচনা করা হয়। পূর্ব বর্ধমান জেলা ছাড়াও নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলা সহ দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার পূর্ণ্যাথীরা এই মেলায় ভীড় জমান প্রতিবছর। এবছর মেলা চলবে ১৫ ই জানুয়ারী থেকে ২০ শে জানুয়ারী পর্যন্ত।
প্রাচীন উত্তরান্তির মেলা পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ২ ব্লকে ।












Leave a Reply