স্কুলে মিড-ডে মিলের শেষ পাতে পিঠে পায়েস দেখে অনাবিল আনন্দে মাতল শিশুরা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- স্কুলে মিড ডে মিলের খাবারের শেষে পিঠে পায়েস দেওয়া হবে। ভাবতেই পারেনি ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যোগীঝোড়া বড়বাক অতিরিক্ত প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। বুধবার স্কুলে মিড-ডে মিলের শেষ পাতে পিঠে পায়েস দেখে অনাবিল আনন্দে মাতল শিশুরা। একদিকে কনকনে শীত। আরেকদিকে গরম পিঠে ও পায়েস। দুইয়ের মিশ্রণে বুধবার দিনটি বেশ আনন্দেই কাটল পড়ুয়াদের। এক পড়ুয়া জানায়, “পৌষ পার্বণের আয়োজন ঘরেই হয়েছে। স্কুলে এসে পিঠে পায়েস খাবার কথা ভাবতেই পারিনি । শিক্ষকদের সঙ্গে পৌষ পার্বণের আনন্দ নিতে পেরে খুশি। আত্মীয়দের স্কুলে পৌষ পার্বণ পালনের কথা তারা জানাবে।” ওই স্কুলের এক শিক্ষক জানান, “পড়াশুনোর মধ্যে সীমাবদ্ধ নয় স্কুল। শিশুদের সঙ্গে উৎসবের আনন্দ নিতে চেয়েছিল প্রতিটি শিক্ষক। সেকারণে এই আয়োজন করা হয়েছে। ফুলের মত শিশুদের মুখে হাসি ফুটতে দেখে নিজেদের ভাল লাগছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *