নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দলীয় পরিকল্পনা মাফিক বৃহস্পতিবার সকালে নদীয়ার মন্দির নগরী মায়াপুর ইসকনে এসে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। হেলিকপ্টার থেকে অবতরণের পর প্রথমে তিনি ইসকনের চন্দ্রদ্বয় মন্দিরে পূজার্চনা সেরে মন্দিরের সন্ন্যাসীদের সাথে এক প্রস্থ সৌজনতামূলক আলাপচারিতায় যোগ দেন। এরপর মন্দির প্রাঙ্গনে প্রসাদ গ্রহণের কর্মসূচি রয়েছে জেপি নাড্ডার। পরে দলীয় জনসভায় বেথুয়াডহরির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। জেপি নাড্ডার সাথে ইসকন মন্দির প্রাঙ্গনে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্য জেলা ও রাজ্য বিজেপি নেতৃত্ব।
নদীয়ার মায়াপুর ইসকন মন্দির পরিদর্শনে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।












Leave a Reply