আবদুল হাই, বাঁকুড়াঃ আমার দেশ ভারতবর্ষের স্বাধীনতা লাভের পরের বছর থেকে যার পথচলা শুরু, ৭৪ টি বসন্ত পেরিয়ে আজ সে মহীরুহ, বৃহত্তের দলে। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক এলাকার অহংকার আর অলংকার শাসপুর ধীরেন্দ্রনাথ সিংহ উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপন শুরু হল মহাসমারোহে । এই উপলক্ষে রবিবার সকাল নটায় স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় পা মেলান, শিক্ষক থেকে শুরু করে ছাত্র ছাত্রী, শিক্ষাকর্মী, প্রাক্তন ছাত্র ছাত্রী, অভিভাবক অভিভাবিকা এবং অসংখ্য মানুষ। এই পবিত্র মাহেন্দ্রক্ষণে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় শ্রীযুক্ত স্বামী মুক্তি প্রদানন্দ মহারাজ।
৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে নানান বর্ণাঢ্য অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রাক্তনীদের বরণ অনুষ্ঠান নতুন মাত্রা পাবে। এলাকার বহু ছাত্র-ছাত্রীদের কাছে এই বিদ্যামন্দির পূণ্যভূমি, শৈশবের তপোবন আর ভবিষ্যতের একমাত্র আশা ভরসার উৎসভূমি, আলোকসূর্য। তাই এই ৭৫ তম বর্ষপূর্তি ঘিরে এলাকার মানুষদের রয়েছে সীমাহীন উৎসাহ আর উদ্দীপনা । সাসপুর ধীরেন্দ্রনাথ সিংহ উচ্চ বিদ্যালয় বাঁকুড়া জেলায় একটি নজরকাড়া শিক্ষা প্রতিষ্ঠান তার সীমাহীন সাফল্যে, শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ আচরণে, শিক্ষক শিক্ষিকা গণের নিরলস পাঠদানে আর এলাকাবাসীর আস্থা আর বিশ্বাসে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ফলাফলের বিচারে পশ্চিমবঙ্গের মানচিত্রে এই বিদ্যালয় স্বমহিময় প্রতিষ্ঠিত, বেশ কয়েকবার প্রথম থেকে দশম স্থানাধিকারী। এই শিক্ষায়তন বহু রত্ন প্রসবিনী, অনেক কীর্তি ছাত্র- ছাত্রী দেশে-বিদেশে সুপ্রতিষ্ঠিত। একটি আদর্শ বিদ্যালয় বলতে যা বোঝায় তার একটি উৎকৃষ্ট উদাহরণ সাসপুর ধীরেন্দ্রনাথ সিংহ ইনস্টিটিউশন।
শাসপুর ধীরেন্দ্রনাথ সিং উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপন।












Leave a Reply