মহাসমারোহে শুরু হল রসুলপুর উৎসব।

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ রবিবার শুরু হল রসুলপুর উৎসব। এই উৎসব উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বহু মানুষ অংশগ্রহণ করেন।এই উৎসবের শুভ উদ্বোধন করেন এ্যাডিশনাল এস পি গণেশ বিশ্বাস। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন এস ডি পিও কুতুবুদ্দিন খান,এস ডি ও অনুপ কুমার দত্ত,সি আই গৌতম তালুকদার, পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সিংহ, পাত্রসায়ের এবং ইন্দাস থানার ভারপ্রাপ্ত ওসি বিদ্যুৎ পাল, সোমনাথ পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ। আগামী 26 শে জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। প্রতিদিনই এই উৎসবকে কেন্দ্র করে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রসুলপুর উৎসবকে কেন্দ্র করে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *