মদ খেয়ে অশান্তি করায় ছেলের হাতে আক্রান্ত বাবা।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-মদ খেয়ে অশান্তি করায় ছেলের হাতে আক্রান্ত বাবা।পরিবারের অনুমার মদ খেয়ে অশান্তিকে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে বিবাদের জেরে গুরুতর যখম বাবা। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল বেলা হবিবপুর থানার ধুমপুর অঞ্চলের ফুলবোনা এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে মাঝেমধ্যে ঐ ব্যাক্তি মদ খেয়ে বাড়িতে অশান্তি করত। সে মতে এদিন মদ খেয়ে এসে বাড়িতে অশান্তি করায় ছেলের সাথে বাবার ঝামেলা করে। সে সময় তার ছেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ । রক্তাক্ত অবস্থায় পরিবারের লোক উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা চলাকালীন অবস্থার অবনতি হতে থাকায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিবার সুত্রে জানা গিয়েছে ছেলেন নাম ধনঞ্জয় বর্মন, আহত ব্যক্তির নাম সুরেন বর্মন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *